• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পাংশায় অপারেশন ডেভিল হান্টে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ‘ডেভিল হান্ট’ চলাকালে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার অতুর এবং উপজেলার হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম। ওদুদ সরদার পৌরসভার মৈশালা মৈত্রডাঙ্গী এবং আব্দুল আলীম হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের বাসিন্দা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশের চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। আগামীকাল (বুধবার) প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ