• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নূরাল পাগলা

দুই মামলায় আসামি সাড়ে ৭ হাজার, গ্রেপ্তার ২০

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার ঘিরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় দায়ের হওয়া দুটি মামলায় সাড়ে ৭ হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

তিনি জানান, হামলা ও ভাঙচুরের মামলায় ১৬ জন এবং হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোতে আসামির সংখ্যা অনেক বেশি হলেও শুধুমাত্র সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে "গোয়ালন্দে অধিকাংশ মসজিদে নেই ইমাম ও মুয়াজ্জিন" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ইমাম-মুয়াজ্জিনসহ কোনো নিরপরাধ ব্যক্তিকে ঢালাওভাবে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না। মামলাসংশ্লিষ্ট গ্রেপ্তারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হামলা ও ভাঙচুর মামলার আসামি হচ্ছেন, হিরু মৃধা, মাসুদ মৃধা, শাফিন সরদার, এনামুল হক জনি, কাজী অপু, হায়াত আলী মৃধা, জীবন সরদার, বিল্লু, সাইফুল ইসলাম শুভ, ফেরদৌস সরদার, আলমগীর গাজী ওরফে পাগলা আলম, সোহান সরদার, রিয়াজ হোসেন রিতান্ত, আসলাম শেখ, শহিদুল ইসলাম ওরফে বুদ্দু ও সাগর ফকির। এর মধ্যে কাজী অপু, বিল্লু ও সোহান সরদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অন্যদিকে নিহত রাসেল মোল্লার পিতা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর হত্যার অভিযোগে আরও একটি মামলা করেন। এতে ৪ হাজার জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, অভি মণ্ডল রঞ্জু, মাওলানা আ. লতিফ, শান্ত কাজী ও আনিসুর রহমান। এর মধ্যে অভি মণ্ডল রঞ্জু ও মাওলানা আ. লতিফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর বিক্ষোভ শেষে পুলিশের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙ্চুর করেন এরপর তৌহিদি জনতা নূরাল পাগলার দরবারে হামলা চালায়। এসময় কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয় এবং ভক্ত রাসেল মোল্লা নিহত হন। ঘটনায় দুটি মামলা দায়ের করে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ