• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস, ওসি প্রত্যাহার

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
শেয়ার করুন 0
মোজাফফর হোসেন। ছবি: সংগৃহীত
মোজাফফর হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদলের প্রার্থীদের শুভ কামনা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে প্রত্যাহারের বিষয়টি জানান ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা।

পুলিশের এ কর্মকর্তা জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেয়া হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি স্ট্যাটাস দেয়া হয়। স্ট্যাটাসে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’

এদিকে সরকারি দায়িত্বশীল কোনো পদে থেকে কোনো দলের প্রার্থীর পক্ষে স্ট্যাটাস দেয়ার কারণে সরকারি চাকরির আচরণবিধি নিয়ে অনেকে প্রশ্ন তুলে মন্তব্য করেন। আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ওসি সরকারি কর্মকর্তা হিসেবে রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও বিতর্ক থামেনি।

পরবর্তীতে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও সদর মডেল থানার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করে বলেন, আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পরেছে। আইনি ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।

এ বিষয়ে মোজাফফর হোসেন বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। এতে রাজনৈতিক স্ট্যাটাস দেয়া হয়। বিষয়টি নজরে আসার পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ