• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গৌরীপুরে ছাত্রনেতা হত্যাকে ঘিরে লুটপাট–অগ্নিসংযোগ


প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের ছাত্রনেতা হুমায়ুন কবির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গ্রাম্য লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন হত্যার আসামি হিসেবে অভিযুক্ত মো: মাসুদ রানা, মেহেদী হাসান টুটুল ও মজিবুর রহমান বুধবার (১০ সেপ্টেম্বর) গৌরীপুরে এক সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে মো: মাসুদ রানা বলেন, গত ১৩/২০২৫ইং জুলাই সোনাকান্দি গ্রামের তারা মিয়ার চায়ের দোকানে ছাত্রনেতা হুমায়ুন কবিরকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে গ্রামের পল্লী চিকিৎসক এ.বি. সিদ্দিক ও তার চাচাতো ভাই মিজানুর রহমান খোকনের নেতৃত্বে হামলাকারীরা হুমায়ুনের পিতা আব্দুল কাইয়ুমকে উসকানি দিয়ে তাদের বাড়িঘরে লুটপাট চালায়। এ সময় গরু-ছাগল, হাঁস-মুরগি ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায় এবং মহিলাদের শ্লীলতাহানি ঘটায় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, ঘটনার দিন তিনি তার সার ও কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান পাছার বাজারে অবস্থান করছিলেন। মামলার ৫নং আসামী মেহেদী হাসান টুটুল ছিলেন তার শ্বশুরবাড়ি ৪নং মাওহা ইউনিয়নের নহাটা গ্রামে এবং ৮নং আসামী মজিবুর রহমান ছিলেন পাছার বাজারের তার নিজস্ব চায়ের দোকানে। এ সংক্রান্ত স্বাক্ষীও রয়েছে বলে তারা জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মিথ্যা মামলার আসামী হয়ে তারা তিন পরিবার আজ নিঃস্ব। লুটপাট ও অগ্নিসংযোগে তাদের সর্বস্ব নষ্ট হয়েছে। পরিবারের নারী সদস্যরাও শ্লীলতাহানির শিকার হয়েছেন। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন।

তারা বলেন, “হুমায়ুন হত্যার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং নির্দোষ ব্যক্তিদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।”

তারা গৌরীপুর সার্কেল কর্মকর্তা ও থানার দায়িত্বশীলদের প্রতি সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ