• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সিলেটে

ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কাটা, শিবিরের বিরুদ্ধে অভিযোগ

  সিলেট প্রতিনিধি
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পি.এম.
শেয়ার করুন 0
আহত ছাত্রলীগ কর্মী  রাহাত হোসেন। সংগৃহীত ছবি
আহত ছাত্রলীগ কর্মী রাহাত হোসেন। সংগৃহীত ছবি

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততা অস্বীকার করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাহাতের বাবা ফারুক হোসেন জানান, এক বন্ধুর বাড়িতে গেলে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তার ছেলেকে কোপায়। এতে তার দুই হাত-পায়ের রগ কেটে যায়, পায়ের হাড় ভেঙে যায় এবং বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়। সন্ধ্যায় তার অস্ত্রোপচার করা হয়েছে।

তিনি দাবি করেন, রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। প্রায় নয় মাস আগে পাড়ায় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে তার ঝামেলা হয়েছিল, যা পরে মীমাংসা করা হয়। সেই শত্রুতার জেরেই এ হামলা হতে পারে বলে অভিযোগ তার পরিবারের।

ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, অজ্ঞাত পরিচয় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রাহাতকে গুরুতর জখম করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদ বলেন, “এ ঘটনার সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। অতীতেও এ ধরনের ঘটনায় আমাদের ওপর দোষ চাপানো হয়েছে। এগুলো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ