• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ফরিদপুরে তৃতীয় দিনেও সড়ক অবরোধ ভোগান্তি

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

তৃতীয় দিনের মতো ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে রাখার কারনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প পথ হিসেবে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়ক ব্যবহার করায় সেখানেও দেখা দিয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। এতে করে যানবাহনের পাশাপাশি ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ স্থানীয়রা।

জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো এ অবরোধ চলছে। সকালে ভাঙ্গা গোলচত্বর, ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে রাখে গ্রামবাসী। তারা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা।
 
অবরোধের কারণে বরিশাল ও মাদারীপুর থেকে ঢাকাগামী যানবাহন শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়ক দিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছে। তবে বিকল্প পথে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
 
এক পরিবহনচালক বলেন, শিবচর হয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারলে ঢাকায় যেতে কোনো সমস্যা নেই। কিন্তু একসঙ্গে এত গাড়ি ঢোকার কারণে যানজট তৈরি হচ্ছে। এতে দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে।
 
ঢাকাগামী যাত্রী সেলিম মিয়া বলেন, মাদারীপুর থেকে বাসে উঠেছি। মহাসড়ক বন্ধ থাকায় গাড়ি শিবচর সড়কে ঢুকেছে। কিন্তু প্রচণ্ড যানজট। কবে পৌঁছাব জানি না।
 
শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের পাশে বসবাসকারীরা জানান, সকাল ৯টার পর থেকেই এ সড়কে বড় বড় বাস ও অন্যান্য যানবাহনের চাপ বেড়েছে। এতে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
 
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথ হিসেবে মাদারীপুর-শিবচর সড়ক ব্যবহার করে অনেক পরিবহন ঢাকায় যাচ্ছে। এতে যানজট ও ভোগান্তি বেড়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ