• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিজয়নগর উপজেলায় মৃত্যুর ভয়ে গ্রাম ছাড়া এক হিন্দু পরিবার

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৃত্যুর ভয়ে বসতবাড়ি ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার একটি হিন্দু পরিবার বিচারের আশায় ধারে ধারে ঘুরছে। স্থানীয় ইউপি সদস্য মো: আসিক মিয়া ও তার বড় ভাই জহির সন্ত্রাসীদের নিয়ে সতবর্গ গ্রামের প্রদীব চক্রবর্তী (৭৫) এবং তার একমাত্র ছেলেকে হত্যার হুমকি দিয়েছে। তাদের ভয়ে হিন্দু পরিবারটি এখন এলাকা ছেড়ে পাশ্ববর্তী এক আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নিয়েছে।

জানা গেছে, সতবর্গ গ্রামের প্রদীব চক্রবর্তী (৭৫) এর কাছ থেকে মৃত্যুর ভয় ভীতি ও তার একমাত্র ছেলেকে হত্যার হুমকি দিয়ে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক প্রদীপ সাহার বসত ভিঠার তিন শতক ৩৩ পয়েন্ট জমি নাম মাত্র মূল্যে রেজিষ্ট্রি করে নেয়। পরবর্তীতে জমির নাম মাত্র মূল্যের টাকা ও ভুক্তভোগী হিন্দু পরিবারটি চাইলে গেলে নানা ধরনের তালবাহানা শুরু করে ইউপি সদস্য মো: আসিক মিয়া ও তার বড় ভাই জহির। শুধু তাই নয়, জমির নাম মাত্র মূল্য না দিয়ে উল্টো হিন্দু পরিবারটিকে স্বপরিবারে মেরে ফেলার হুমকি দেন। 

এতে জীবন বাঁচাতে  রাতের আধাঁরে নিজের বসতভিটা ছেড়ে পাশ্ববর্তী গ্রামে আশ্রয় নেয় অসহায় প্রদীপ চক্রবর্তী ও তার পরিবার। বিজয়নগর থানার আশপাশে ইউপি সদস্য মো: আসিক মিয়া ও তার বড় ভাই জহিরের সন্ত্রাসী বাহিনীর সাঙ্গ-পাঙ্গরা চলা-ফেরা করায় এবং কিছু পুলিশের সাথে সুসম্পর্ক থাকায় থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছে পরিবারটি। ফলে বসতভিটার পাওনা টাকা উদ্ধার এবং পরিবারে সদস্যদের জীবন বাঁচাতে স্থনীয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন প্রদীপ সাহা ও তার পরিবার। এর মধ্যেই প্রদীপ চক্রবর্তীর একমাত্র জামাতা অরূপ চক্রবর্তীকে কৌশলে ডেকে নিয়ে জিম্মি করে এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে অরূপ চক্রবর্তীর বাবার কাছ থেকে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। তাদের অভিযোগ, অরূপ চক্রবর্তীকে নির্যাতন করে টাকা নেওয়ার পর জোরপূর্বক একটি স্ট্যাম্পে মুচলিকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। 

এ বিষয়ে বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে এ বিষয়ে অভিযোগ করলে ঘটনাটি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ