• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ গাছের চারা বিতরণ

  শেরপুর প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শেরপুর ঝিনাইগাতীতে অগ্রাধিকার কর্ম পরিকল্পনার অংশ হিসেবে দুইটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো,আশরাফুল ইসলাম রাসেল। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, নতুন প্রজন্মকে উৎসাহ দিতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সৎ শিক্ষা গ্রহণ করলে জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এবং সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে। উন্নতির পথে এগিয়ে নেওয়ার মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দিয়ে সজ্জিত করে। শুধু তাই নয় শিক্ষা একটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলে। সমাজে তার অবদান রাখার সুযোগ করে দেয়। আগামীর শিক্ষার্থীরা সুন্দরদেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফরহাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.রোকন উজ্জামান প্রমুখ্য।

অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপের অংশ হিসেবে ৩০ জন শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেন, জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। শিক্ষা উপকরণের মধ্যে ছিল, পেন্সিলবক্স, জ্যামিতিবক্স ও একটি করে পেয়ারা গাছের চারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ