• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মহেশখালীর

দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, ১০ আগ্নেয়াস্ত্র উদ্ধার

  কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পি.এম.
শেয়ার করুন 0
মহেশখালীর দুর্গম পাহাড়ে যৌথ বাহিনী অভিযান। সংগৃহীত ছবি
মহেশখালীর দুর্গম পাহাড়ে যৌথ বাহিনী অভিযান। সংগৃহীত ছবি

কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। অভিযান বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালারমার ছড়া এলাকায় পরিচালিত হয়। একই সঙ্গে ডাকাতদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

গতকাল বুধবার টহলরত তিন পুলিশ সদস্যকে গুলির পর এই অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান। নৌবাহিনী, পুলিশ ও র‌্যাব মিলিয়ে প্রায় ২৫০ সদস্য অংশ নেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চারটি এলজি (লোকাল গান), তিনটি একনলা বন্দুক ও তিনটি দেশি শটগান। এসব অস্ত্র দুর্গম পাহাড়েই তৈরি করে সারা দেশে সরবরাহ করা হতো। ডাকাত দলের আস্তানা হিসেবে পরিচিত কয়েকটি ‘টংঘর’ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, মহেশখালীতে গত কয়েক মাসে একাধিক হত্যা ও অপহরণের ঘটনা ঘটেছে। এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তারেক, বাবু, রাসেল ও রশিদ বাহিনীসহ আরও কয়েকটি ডাকাত বাহিনী জড়িত। এসব বাহিনীর অত্যাচারে স্থানীয় মানুষ অতিষ্ঠ।

তিনি আরও জানান, “মহেশখালীতে অসংখ্য চিংড়ি ঘের ও লবণ উৎপাদনের ঘোনা রয়েছে। এসব দখল-বেদখল নিয়ে সন্ত্রাসী ও ডাকাত দলের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত লেগেই থাকে। ডাকাতরা দুর্গম পাহাড়ে ভ্রাম্যমাণ কারখানায় অস্ত্র তৈরি করে সারা দেশে সরবরাহ করে। সম্প্রতি র‌্যাবের একটি অভিযানে সাতটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছিল।”

ভিওডি বাংলা/ আরিফ




মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?