• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গৌরীপুরে ছাত্রদল নেতা হুমায়ুন হত্যা!

মিথ্যা মামলায় হয়রানি, সংবাদ সম্মেলনে নিহতের বাবা


প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে হয়রানি করছে—এ অভিযোগ এনে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সহনাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ.বি. সিদ্দিক।

এ.বি. সিদ্দিক অভিযোগ করে বলেন, গত ১৩ জুন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীরকে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তিনজন এজাহারভুক্ত আসামি সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে বাদী, সাক্ষী ও তাদের স্বজনদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে।

তিনি বলেন, ১০ সেপ্টেম্বর একই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসামিপক্ষ আমার ও মামলার সাক্ষী মিজানুর রহমান খোকনের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ তোলে। তারা দাবি করেছে, হত্যার পর আমার নেতৃত্বে বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অথচ হত্যাকাণ্ডের সময় আমি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলাম এবং খোকনের একটি হাত ভাঙা ছিল। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।

এ সময় লিখিত বক্তব্যে নিহত হুমায়ুন কবীরের বাবা আব্দুল কাইয়ুম বলেন, "ছেলেকে হারিয়ে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা আমি জানি না। অথচ আমার বিরুদ্ধে এবং মামলার সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। প্রকৃতপক্ষে ৬ নম্বর আসামি মো. মাসুদ রানার হুকুমেই আমার ছেলেকে খুন করা হয়, অপর দুইজনও এজাহারভুক্ত আসামি। তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানান।
 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ