• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গাজায় ইসরাইলি হামলায় আরও নিহত ২৫

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২১ জন গাজা নগরী ও উত্তর গাজার বিভিন্ন এলাকার বাসিন্দা।  

আল জাজিরা জানিয়েছে, একই পরিবারের ১৪ জন একসঙ্গে প্রাণ হারিয়েছেন গাজা নগরীর নিকটবর্তী আত-তওয়াম এলাকায়। এ হামলায় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। 

হাসপাতালগুলোতে হতাহতদের জন্য স্থান সংকুলান হচ্ছে না। চিকিৎসা সামগ্রী ও জ্বালানি ঘাটতির কারণে চিকিৎসকরা চরম চাপের মুখে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, অবিলম্বে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক সহায়তা ছাড়া ক্রমবর্ধমান আহতদের চিকিৎসা সম্ভব নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ৬৪,৬৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু