• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফাইনালে সংঘর্ষ, আহত ৪০

  কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ। সংগৃহীত ছবি
ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ। সংগৃহীত ছবি

কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও দর্শকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন, একাধিক সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত দর্শকচাপ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।

১০ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হন। বিকেল ৪টার দিকে গ্যালারি উপচে দর্শকরা মাঠে নেমে পড়েন ও গেট ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী মোতায়েন করা হয়।

তবে খেলা শুরু না হওয়ায় বিক্ষুব্ধ দর্শকরা ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভাঙচুর চালান। এসময় প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলমকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য অভিযোগ করেন, আয়োজক কমিটির গাফিলতির কারণেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা অংশ নেয়। ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ