• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

শপথগ্রহণ শেষে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এ তথ্য জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

রাষ্ট্রপতি দপ্তরের তথ্য অনুযায়ী, সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর কার্কির নিয়োগ চূড়ান্ত হয়। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব দেন।

গত এক সপ্তাহ ধরে চলা দুর্নীতিবিরোধী আন্দোলনে অন্তত ৫১ জন নিহত ও ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। তরুণ প্রজন্মের নেতৃত্বে হওয়া এ আন্দোলনকে স্থানীয়ভাবে বলা হচ্ছে ‘জেন জি আন্দোলন’।

৭২ বছর বয়সী কার্কি ২০১৬ থেকে ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, সততা ও দৃঢ়তার জন্য তিনি সুপরিচিত। বিচারপতি থাকাকালে ক্ষমতাসীন মন্ত্রীকে কারাদণ্ড দেওয়া থেকে শুরু করে সরকারের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়াতে পিছপা হননি তিনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু