• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবারের (১২ সেপ্টেম্বর) এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৩৯.৫ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, রাশিয়ার কিছু উপকূলে সর্বোচ্চ এক মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। তবে জাপান, হাওয়াই ও প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটারের কম হতে পারে।  

এর আগে জুলাইয়ে কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও চার মিটার উঁচু সুনামি আঘাত হানে। সেই সময় হাওয়াই ও জাপানে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছিল।

২০১১ সালে জাপানে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু