• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম সমন্বয়ক এম আতাউর রহমান স্বপন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের পানসী রেষ্টুরেন্ট এর হলরুমে নিজের বিরুদ্ধে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পরিবেশিত সংবাদের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য রাখেন তিনি। গত ১০ সেপ্টেম্বর  জেলার দোয়ারাবাজার উপজেলার চকবাজারস্থ অস্থায়ী নৌকাঘাট দখল সংক্রান্ত বিষয়ে তাকে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তাতে তার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে তিনি বলেন,উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউনিয়ন পরিষদের তত্বাবধানে শর্তসাপেক্ষে এলাকার লোকজনকে ঐ নৌকাঘাটটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

আতাউর রহমান স্বপন বলেন,দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক দীর্ঘদিন ধরে ঐ নৌকাঘাটটি ভোগদখল করছিলেন। ইদানিং ঐ ঘাটটি ভোগদখলের ব্যাপারে তাকে সহযোগীতার জন্য আমাকে একাধিকবার অনুরোধ করলেও আমি তাকে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলি। এতে ফরিদ আহমদ তারেক ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে জেলা এনসিপির প্রধান সমন্বয়কের কাছে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার উল্লেখ করে উদ্দেশ্যমূলকভাবে একটি চাঁদাবাজীর অভিযোগ দায়ের করেন। 

গুজব রটনাকারীরা ভূমি দখল সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন,প্রকৃত সত্য হলো চকবাজারে আমার ক্রয়কৃত চার শতক ভূমিতে মানবিক কারণে দুটি পরিবারকে আমি থাকার জন্য জায়গা দেই। কিছুদিন আগে আমি আমার জায়গায় পাকাঘর নির্মাণের জন্য আশ্রিত পরিবারগুলোকে জায়গা ছেড়ে দেয়ার নির্দেশ দেই। এতে একটি পরিবার স্বেচ্ছায় আমার জায়গা ছেড়ে দেওয়ার জন্য রাজী হলেও আশ্রিত নাসির আমার জায়গা ছেড়ে যাবেনা বলে জানায়। এই সুযোগে ফরিদ আহমদ তারেক ও তার ভাই কালাম এবং ভাতিজা জুয়েল নাসিরকে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে চকবাজারে একটি লোকদেখানো মানববন্ধন করে। আমি তাদের এসব পরিকল্পিত গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

বিমান বাহিনীতে সুনামের সাথে চাকুরীর পর অবসরে এসে রাজনীতি করছেন উল্লেখ করে আতাউর রহমান স্বপন বলেন,আমি ও আমার ভাইয়েরা সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সততার সাথে চাকুরী করেছি। চাঁদাবাজী ও দখলবাজীর সাথে আমাদের পরিবারের কেউ ঘুনাক্ষরেও জড়িত নয়।
 
সংবাদ সম্মেলনে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স এর সুনামগঞ্জ জেলা আহবায়ক জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী,জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটির সদস্য আব্দুর রহমান দুলাল,দোয়ারাবাজার উপজেলা আহবায়ক আব্দুস ছোবহান,যুগ্ম সমন্বয়ক মোঃ ইমরান হোসেন ও মোঃ হুমায়ূন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ