• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

টাঙ্গাইল নয়া কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

প্রকৃত মালিক ছাড়া টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদ এবং নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ট্রাক মালিকদের একটি অংশ। শনিবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে প্রকৃত ট্রাক মালিকরা সমন্বিতভাবে সমিতি পরিচালনা করতে থাকে। গত ৩ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে বিনা নির্বাচনে অগণতান্ত্রিকভাবে প্রকৃত ট্রাক মালিকদের না জানিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কাজী শফিকুর রহমান লিটনকে সভাপতি এবং আশরাফ পাহেলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। গঠনকৃত ওই কমিটির অধিকাংশ সদস্য ট্রাকের মালিক নন। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক সুবিধাভোগীরা ওই কমিটিতে রয়েছেন। মালিকবিহীন লোকজনদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তা তারা প্রত্যাখান করছেন। একই সঙ্গে গঠনতন্ত্র বহির্ভূত ওই অবৈধ কমিটি অবিলম্বে কমিটি বাতিল করে প্রকৃত মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় কমিটি গঠনের জোড় দাবি জানান।  

তিনি বলেন, আগামি ৭ কার্যদিবসের মধ্যে ওই পকেট কমিটি বিলুপ্ত করে প্রকৃত ট্রাক মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন করে কমিটি গঠন করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

সংবাদ সম্মেলনে ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি হানিফ উদ্দিন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান, প্রচারণা সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ