• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া-ছবি সংগৃহীত
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া-ছবি সংগৃহীত

দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর সম্প্রতি ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের কর্মপরিকল্পনা ও ভ্রমণ সম্পর্কে জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে সেই অনুষ্ঠানের কিছু ক্লিপ ছড়িয়ে পড়ে। রয়্যাল ব্লু শাড়ি পরে একটি ইভেন্টে অংশ নিতে দেখা যায় নুসরাত ফারিয়াকে।

সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হন ফারিয়া। চলচ্চিত্রে অভিনয়, বিদেশ সফর কিংবা ফটোসেশন; নানা বিষয়েই কথা বলেন তিনি।

নিজের দীর্ঘদিনের লম্বা সফর নিয়েও নানা প্রশ্নের জবাব দেন ফারিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, ভ্রমণ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। নুসরাত ফারিয়া বলেন, 'আমার এখনও অনেকগুলো দেশই ঘোরা হয়নি। এর তালিকা বেশ লম্বা, শেষ করা যাবে না। সাউথ কোরিয়া যাওয়া হয়নি, আমেরিকা তো এখনও ঘুরতেই পারিনি। আশা করি যদি এবার যাওয়া হয়।'

দেশে ফিরেই কাজের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, “সবসময় এমন এনার্জি নেই যে ২-৩ দিন ঘুমই আসে না।” একইসাথে নীল শাড়িতে আলাদা একটি ফটোসেশনও করেন নুসরাত। মুহূর্তের মধ্যে নেটিজেনরা তার ফিটনেস ও স্টাইলের প্রশংসায় ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল