• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বেনাপোলে সতর্কতা জারি


প্রকাশ:  ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
বেনাপোলে সতর্কতা জারি

বেনাপোল প্রতিনিধি

হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ রোধে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। এ সময় ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা করে যাতায়াত করছেন।  

বেনাপোল বন্দরে পরিচালক মামুন কবির তরফদার জানান, সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় এইচএমপিভি আক্রান্ত রোগীর দেখা মিলেছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে যেমন সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে এই পথ দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন ঠিক তেমনি ভাবে এইচএমপিভি রোধে পরীক্ষা-নিরীক্ষা করে যাতায়াত করছেন। এছাড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাকচালক ও সহকারীরা পরীক্ষা-নিরীক্ষা করে বেনাপোল বন্দরে প্রবেশ করছেন।  

বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের অফিসার ডা.আব্দুল মজিদ জানান, ভারতে আক্রান্ত হওয়ায় আমাদের দেশেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জনসমাগম বেশি হয় এমন জায়গায় মাস্ক পরিধান করা ও হাত ধোয়ার অভ্যাস করলে এটি প্রতিরোধ করা সম্ভব বলে তিনি জানান।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ