• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে লেখা ‘বাংলাদেশ আওয়ামী লীগ’


প্রকাশ:  ১২ জানুয়ারী ২০২৫, ০২:৩১ পি.এম.
শেয়ার করুন 0
আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন অফিসের ডিসপ্লে
আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন অফিসের ডিসপ্লে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন অফিসের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠেছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলা চত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন অফিসের ডিসপ্লেতে এ লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। শুরু হয় সমালোচনা।

স্থানীয়রা জানান, উপজেলা নির্বাচন কমিশন অফিসের সামনে ডিজিটাল সাইনবোর্ড ডিসপ্লেতে সন্ধ্যার পর ইংরেজিতে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে সেখানে ছুটে যায়। তবে বিষয়টি নির্বাচন কমিশনের চাকরিরত নৈশপ্রহরী আলমগীর জানতে পারলে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। এ বিষয় নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখাটি ভেসে ওঠে। ওই সময় এক পথচারী লেখাটি দেখে চিৎকার দেয়। দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাকে অবগত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ