• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি: খাদ্য উপদেষ্টা


প্রকাশ:  ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পি.এম.
শেয়ার করুন 0
খাদ্য উপদেষ্টা আলী ইমাম। ছবি সংগৃহীত
খাদ্য উপদেষ্টা আলী ইমাম। ছবি সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

চালের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন জায়গা থেকে চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার (১৩ জানুয়ারি) বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে সার্কিট হাউস মিলনায়তনে চলতি মৌসুমে আমন সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় খাদ্য উপদেষ্টা প্রধান অতিথি ছিলেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেন, আমরা চাল আমদানি করছি গুদামে ধরে রাখার জন্য নয়। বাজারে খাদ্য বিভাগের ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। ওএমএস কার্যক্রমের কারণে জনসাধারণ বাজার থেকে কম দামে খাদ্য সংগ্রহ করবে। ফলে বাজারের উপর চাপ কমবে। ক্রমান্বয়ে বাজার অধিকতর স্থিতিশীল হবে।  

উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, প্রতি কার্য দিবসে প্রতি উপজেলায় দুই মেট্রিক টন চাল ওএমএসে দেওয়া হচ্ছে। দরকার হলে ওএমএস আরও বাড়াব। এতে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। এ ছাড়া বরিশালে আমন সংগ্রহ অভিযান আশাব্যঞ্জক মনে করছি। নির্ধারিত সময়ের মধ্যে সব আমন সংগ্রহ সম্ভব হবে।

মতবিনিময় সভায় আমন সংগ্রহ মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জনে সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ