• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস


প্রকাশ:  ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৭ এ.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ভিওডি বাংলা রিপোর্ট

বেশ কয়েক বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রির আশপাশে দেখা যায়নি এক সময়ের রকস্টার ও অভিনেত্রী নার্গিস ফাখরিকে। বলিউডের সঙ্গে দূরত্ব বেড়েছে এ অভিনেত্রীর। অথচ ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন নার্গিস ফাখরি। কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। কেন নার্গিস বলিউড ত্যাগ করেছেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা-সমালোচনা অনবরত চলছে। সম্প্রতি বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস ফাখরি।

বলিউড এবং তার ক্যারিয়ারের প্রসঙ্গে অভিনেত্রী জানান, বলিউডে কাজের ধরন দেখে একটা সময় তিনি ক্লান্ত বোধ করেন। পাশাপাশি পুরুষদের অহংকার নিয়েও কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, খুবই অনভিপ্রেত একটা ঘটনার সম্মুখীন হই, যার ফলে আমি আর বলিউডে ফিরতে পারিনি। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে চাই না। 

নার্গিস ফাখরি বলেন, সবার সঙ্গেই যে এ রকম ঘটে তা নয়, আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে থাকবে।

বলিউডে আইটেম গান নিয়েও সমস্যার কথা জানিয়েছেন অভিনেত্রী। নার্গিস বলেন, আমি পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি। শুটিংয়ের আধা ঘণ্টা আগে নাচ শিখে তার পর গানের সঙ্গে লিপ দিতে বলা হলে তো মুশকিল! তার পর সেটে কত কিছু চলে, যেটা হয়তো বলিউডের সংস্কৃতির সঙ্গে মিললেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আর  ইন্ডাস্ট্রির বাইরে থেকে কেউ এলে তাকে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই সেটা মেনে নিতে পারে না বলেও জানান নার্গিস।

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া