• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই- এ্যানি


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
লক্ষ্মীপুর সদর থানা তন্তুবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি
লক্ষ্মীপুর সদর থানা তন্তুবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে ফ্যাসিবাদী সিস্টেম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে যেন এ ফ্যাসিবাদ আর না আসে সে শপথ ও অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। আমরা বলি না, ভোট হলে কালকে আমরা এককভাবে ক্ষমতায় এসে দেশ চালাব।যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম ও যুগপৎ আন্দোলন করেছে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই। আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর থানা তন্তুবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জামায়াত ইসলামের শীর্ষপর্যায়ের একেকজন একেক কথা বলেন। কথাগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে আরও সুদৃঢ় করার জন্য বলেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। খুন-গুম, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। একসঙ্গে জেল খেটেছি। এখন যদি একেকজনের কথায় একেক ধারা আসে, তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যাবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে যেন ফাটল না ধরাতে পারে সেদিকে জামায়াতে ইসলামীরও দায়িত্ব আছে, আমাদেরও আছে। আমরা এ দেশের মানুষকে অভয় দিতে চাই। আপনার আদর্শের রাজনীতি আপনি করবেন, আমার আদর্শের রাজনীতি আমি করব। কিন্তু ফ্যাসিবাদকে আনার রাজনীতি করা যাবে না। কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেওয়া যাবে না।

সদর থানা তন্তুবায় সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন রুমি, তন্তুবায় সমিতির সদস্য শামছুল করিম খোকন, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্সের সভাপতি এম আর মাসুদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ