• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

রাতের ভোট

ডিসি ও এসপিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান


প্রকাশ:  ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ডিসি ও এসপিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করে জয়লাভের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদক জানিয়েছে, তৎকালীন নির্বাচন কমিশন ৬৪টি জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং নির্বাচনসংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী ঘিরে এ অনুসন্ধান চলবে।

এছাড়া দুদক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ও সার্বিক ব্যবস্থাপনায় সারাদেশের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচনকে প্রভাবিত করেছেন। এক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন জেলার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নামে অভিযোগপত্র জমা পড়েছে।  

সূত্রে আরও জানা গেছে, ওই নির্বাচনে ৬৪টি জেলার ডিসি এবং এসপিদের তালিকা ও তাদের ভূমিকার বিস্তারিত তথ্য দুদকে জমা পড়েছে।

গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, ২০১৮ সালের নির্বাচন নিয়ে দুদকে একটি অভিযোগ এসেছে। অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। 

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ২০১৮ সালের নির্বাচন নিয়ে আসা অভিযোগ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। অভিযোগ বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ, নির্বাচনের ফলাফল পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে।

এছাড়া সে সময় সারাদেশের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের ঢাকায় এনে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কি বার্তা দেওয়া হয়েছিল তারও তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।  

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় ২৫৭টি আসন। 

অপরদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ও সমমনা দলগুলো পায় মাত্র সাতটি আসন। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীদের ভাষায় সে নির্বাচনের নাম হয় নিশিরাতের নির্বাচন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি
ছবি: সংগৃহিত
ভারতের তরুণদের আন্দোলন কোথায় গিয়ে থামবে?
ছবি: সংগৃহিত
রাষ্ট্রপতির পদ শূন্য হলে দায়িত্ব কার, কী বলছে সংবিধান