• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা


প্রকাশ:  ২৮ জানুয়ারী ২০২৫, ০২:২৪ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত ছবি
সংগৃহিত ছবি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। আজ মঙ্গলবার সকাল থেকে স্টেশন ছেড়ে যায়নি কোন ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ ট্রেন বন্ধ করে দেওয়ায় স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করেন কয়েক শ যাত্রী। 

মঙ্গলবার(২৮ জানুয়ারি) সকালে রাজশাহী স্টেশনে ক্ষুব্ধ যাত্রীরা টিকিট পরিদর্শকদের (টিটিই) একটি কক্ষের চেয়ার-টেবিল এবং স্টেশনে রাখা কিছু চেয়ার ভাঙচুর করেন। অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে।

https://www.vodbangla.com/news/3254/x9hV3JiYqQ/

রাজশাহী রেলওয়ে স্টেশন তথ্য মতে, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়। আজ সকাল থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি।

এদিকে, সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে, যাত্রী নিরাপত্তাসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘সকালে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে বেশ কিছু চেয়ার ছোড়াছড়ি করেছে। তবে তেমন ভাঙচুরের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ