• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পঞ্চগড়ে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা


প্রকাশ:  ৩১ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ পি.এম.
শেয়ার করুন 0
পঞ্চগড়ে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগানসহ বিভিন্ন লেখা দেখা গেছে। তবে কারা এসব লিখেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এ লেখা সাধারণ মানুষের নজরে আসে। 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পৌরসভার শহীদ আব্দুল মান্নান সড়ক সংলগ্ন উপজেলা পরিষদ চত্বর, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের দেয়ালে লাল, কালো ও নীল রঙের কালি দিয়ে ‘জয় বাংলা, ‘জয় শেখ হাসিনা’ এবং ‘শেখ হাসিনা তুমি আস্থা’ এমন স্লোগান লেখা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেবীগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর তাদের কোনো প্রকাশ্য তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে, হঠাৎ এই দেয়াল লিখনের মাধ্যমে তাদের সক্রিয়তার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে শুক্রবার দুপুর ১টায় দেবীগঞ্জের বিভিন্ন দেয়ালে লেখা এসব স্লোগানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। তবে, এ বিষয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলশ্রুতিতে রাতের আঁধারে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লিখছে। তবে উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সজাগ রয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা আহ্বায়ক ফজলে রাব্বী বলেন, ৫ আগস্টের পর শুধু দেবীগঞ্জ নয়, পুরো পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। দেবীগঞ্জ, বোদা ও সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এসব স্লোগান দেখা গেলেও প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই। প্রশাসনের প্রতি আহ্বান, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। এসব অপতৎপরতা রুখে দিতে পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বদা প্রস্তুত রয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ