• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নরসিংদী-ঢাকা

ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার


প্রকাশ:  ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভুঁইয়া  রয়েল, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, বেলাবো উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভুঁইয়া, মনোহরদী পৌরসভা ছাত্রলীগের মোহাম্মদ জাহিদ মোল্লা, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনিরসহ আরও অন্যান্য ইউনিটের সদস্য।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভার সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা কাঞ্চন সেতু হয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় সঙ্গীয় ফোর্স নিয়ে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যানার-ফেসটুন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেই দায়েরকৃত সন্ত্রাসদমন আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ