• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও বিতর্কে অবন্তীর পাশে পরীমণি

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পি.এম.
শেয়ার করুন 0
সামাজিক মাধ্যমে অবন্তীকে ঘিরে বিতর্কে সমর্থন জানালেন অভিনেত্রী পরীমণি: ছবি: সংগৃহীত
সামাজিক মাধ্যমে অবন্তীকে ঘিরে বিতর্কে সমর্থন জানালেন অভিনেত্রী পরীমণি: ছবি: সংগৃহীত

সম্প্রতি এক অনুষ্ঠানে ভিডিও ধারণের ভঙ্গি নিয়ে আপত্তি জানিয়ে আলোচনায় আসেন ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি স্পষ্টভাবে অনুরোধ করছেন যেন তাঁকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করা হয়। একই সঙ্গে এই অনুরোধ অমান্য করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। একদিকে কেউ তার বক্তব্যকে ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের বিষয় হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকেই বিষয়টি ভিন্নভাবে নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে অবন্তীর পোশাককে কেন্দ্র করে কিছু নেটিজেন কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন, যা নতুন করে বিতর্ক উসকে দেয়।

এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অবন্তীর বক্তব্যকে সমর্থন জানিয়ে লেখেন, কেউ ন্যায্য কথা বললেই তাকে ভুল প্রমাণ করার প্রবণতা সমাজে বেড়ে গেছে। তার ভাষায়, “আহারে... কেউ ন্যায্য কথা বলে আঙুল তুললেই হলো, ব্যাস! অমনি সে খারাপ হয়ে গেল। দুনিয়ার সব দোষ যেন তার।”

পোশাক নিয়ে হওয়া সমালোচনার জবাবেও সরব হন পরীমণি। তিনি উল্লেখ করেন, অনেকেই এমন মন্তব্য করছেন যেন পোশাকই সব সমস্যার মূল। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “অধিকাংশ কমেন্টই এমন- এমন কাপড় কেন পরছে তাইলে ক্যামেরার সামনে! অর্থাৎ সব দোষ মেয়ের, সে কেন নিজের পছন্দের পোশাক পরবে?” তার মতে, এই ধরনের দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি বৈষম্যমূলক মনোভাবকেই প্রকাশ করে।

অবন্তীর ব্যক্তিত্বের প্রশংসা করে পরীমণি বলেন, শোবিজ অঙ্গনে কাজ করা অনেক নারীই প্রায়শই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন, যা বাইরে থেকে বোঝা যায় না। 

তিনি জানান, ক্যামেরার সামনে কাজ করতে গিয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হতে হয়। অবন্তীর মতো সংযত স্বভাবের মানুষও এমন অভিজ্ঞতার বাইরে নন বলে মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরীমণি আরও বলেন, ইচ্ছাকৃতভাবে কাউকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা উচিত নয়। যারা এমন আচরণ করেন, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। নিজের পোস্টে তিনি এমন ব্যক্তিদের প্রতি কড়া ভাষায় সতর্কবার্তাও দেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া