• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

রামেক হাসপাতালকে ২৮ কোটি টাকার ওষুধ দিলো মার্কিন সংস্থা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ জুন ২০২৬, ০২:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোগীদের বিনামূল্যে বিতরণের শর্তে মার্কিন দাতব্য সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’ ২৮ কোটি টাকার ওষুধ দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে। 

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার (১১ জুন) সকালে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের ৬৯৬ সিরিঞ্জ ওষুধ এসে পৌঁছেছে। এর দাম প্রায় ২৮ কোটি টাকা। ল্যাবোরেটরি কনফার্মড অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজসহ আরও কিছু অসুখে আক্রান্ত অবস্থায় ভর্তি থাকা রোগীদের অত্যন্ত দামি ওষুধটি বিনা মূল্যে দেওয়া হবে। কোন রোগীর ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করা যাবে তা তদারকি করবেন অধ্যাপক আজিজুল হক আজাদ।

‘ডিরেক্ট রিলিফ’ একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা। তাদের প্রধান কাজ হলো বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া। সংস্থাটি নগদ অর্থ দেওয়ার পরিবর্তে সরাসরি চিকিৎসা সহায়তা দেয়, যাতে অপচয় কম হয় এবং প্রকৃত রোগীরা দ্রুত উপকৃত হয়।

এর আগে গত মার্চে ডা. আজিজুল হক আজাদ ডিরেক্ট রিলিফ থেকে প্রায় ১০০ কোটি টাকার ওষুধ আনেন। এ ছাড়া গত বছরের নভেম্বরে তিনি এই সংস্থা থেকে প্রায় ৩৬ কোটি টাকার ওষুধ আনেন। আর গত বছরের আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান হৃদরোগীদের জন্য আনেন প্রায় ১৭ কোটি টাকার অ্যাল্টেপ্লেস। এসব ওষুধ বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

ডা. আজিজুল হক আজাদ বলেন, বিদেশ থেকে এসব ওষুধ আনতে হাসপাতালের পরিচালক ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক তাঁকে সহযোগিতা করছেন। তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব ওষুধ বিনা মূল্যে পেয়ে রোগীরা উপকৃত হচ্ছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
ছবি সংগৃহীত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির