• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

ফের পেছালো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১২ জুন ২০২৬, ০৯:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা জুনের শেষ ভাগ বা জুলাইয়ের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর তার জানাজা নিয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) তেহরানের মেয়র আলিরেজা জাকানি বলেন, পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে জানাজা অনুষ্ঠান পেছানো হয়েছে।

এক বিবৃতিতে তিনি জানান, মহররম মাসের প্রথম ১০ দিনের শোকানুষ্ঠান শেষ হওয়ার পর রাষ্ট্রীয় দাফনের আয়োজন করা হবে।

এর আগে ইরান জানিয়েছিল, ইসলামি বছরের প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারবালার শোক স্মরণ পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, খামেনির দাফন অনুষ্ঠান মহররমের দ্বিতীয় দশকে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

তেহরানের কর্মকর্তারা আশা করছেন, এ অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নেবে।

প্রায় ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে নিহত হন। তার রাষ্ট্রীয় দাফন প্রথমে ৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল।

‎ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান