• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

রাজধানীর পল্লবী থানা

থানায় ঢুকে অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩


প্রকাশ:  ১১ মার্চ ২০২৫, ১০:৫৩ এ.এম.
শেয়ার করুন 0
থানায় ঢুকে অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় থানার ওসি নজরুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় আসে। এরপর সে বলে এই এলাকায় একটি মার্ডার হয়েছে। উত্তরে আমি বলি, বিষয়টি আমার জানা নেই। এরপর ওই যুবক বলে আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। 

তিনি বলেন, পরবর্তীতে ওই যুবককে নিয়ে আমি ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও ছিল। তারাও বলেন এরকম ঘটনা তাদের জানা নেই।

ওসি নজরুল ইসলাম বলেন, এরপর ওই যুবকের পরিচয় জানতে চাইলে সে অনিচ্ছা প্রকাশ করে। পরে আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে সে অতর্কিতভাবে আমাকে কিলঘুষি মারতে থাকে। তখন এএসআই নাসির ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেয়। বাদ যাননি সেকেন্ড অফিসার শরিফুল ইসলামও। তার কপালেও ওই যুবক ঘুষি মারে। 

তিনি বলেন, এমন অবস্থায় আমরা ওই যুবককে আটক করি। আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায়, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছে। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি।

ওসি বলেন, হামলাকারী ফাহিমের বাড়ি গাজীপুরে বলে জানতে পেরেছি। 

তিনি আরও বলেন, এ ঘটনার পর আমরা তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক