• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা


প্রকাশ:  ১১ মার্চ ২০২৫, ০১:১৮ পি.এম.
শেয়ার করুন 0
গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী ও মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপর ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করেন শ্রমিকরা। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান করতে পারব।

তিনি বলেন, যেসব শ্রমিকরা আন্দোলন না করে কাজে যোগ দিতে চেয়েছিলেন, আন্দোলনরত শ্রমিকদের একটি পক্ষ তাদের মারধর করেছেন বলে শুনেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে এখন পর্যন্ত (দুপুর ১২টা) ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক