• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শিশুকে শ্লীলতাহানি, আ.লীগ নেতা গ্রেপ্তার


প্রকাশ:  ১৬ মার্চ ২০২৫, ১০:৪০ এ.এম.
শেয়ার করুন 0
শিশুকে শ্লীলতাহানি, আ.লীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে শ্লীলতাহানির ঘটনায় আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার বিকেলে তাকে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে ফেনী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার কামাল উদ্দিন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চর লামছি গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে চর লামছি গ্রামের স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী কমান্ডার বাজারে চিপস কিনতে যায়। এ সময় আশাপাশে কেউ না থাকায় মুদি দোকানি কামাল উদ্দিন তাকে ভেতরে যেতে বলেন। সে দোকানের ভেতরে গেলে কামাল উদ্দিন তার শ্লীলতাহানি করেন। বিষয়টি পথচারীরা দেখতে পেলে শিশুটিকে ছেড়ে দেন তিনি। শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়। পরে তার মা বাদী হয়ে কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ