• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সংষ্কারের নামে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র হচ্ছে- নীরব


প্রকাশ:  ১৭ মার্চ ২০২৫, ০৯:০৭ পি.এম.
শেয়ার করুন 0
সংষ্কারের নামে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র হচ্ছে- নীরব

নিজস্ব প্রতিবেদক

সরকারের ভিতরে থেকেই একটি অংশ নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার (১৭ মার্চ) হাতিরঝিল থানা ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ৩৬ নং ওয়ার্ড এর মিরবাগ ইউনিট আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কারের নামে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছেন। সরকারের ভিতরে থেকেই একটি অংশ নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে। কারা করছেন তা আমরা জানি। এই চক্রটি নির্বাচন পিছিয়ে দিয়ে তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে। এ চেষ্টা সফল হলে দেশ আবারও পিছিয়ে যাবে, গণতন্ত্র পিছিয়ে পড়বে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা এইটুকু বলতে পারি,আমরা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দাবি অনেক আগে দিয়েছি যখন এই সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলোর সঙ্গে আজকের যে প্রস্তাব উঠে আসছে সেখানে খুব বেশি পার্থক্য দেখছি না। 

নীরব বলেন, একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করে জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দেশে সংস্কার করেছিলেন। এটিই বড় সংস্কার। এদেশে সংস্কার করলে বিএনপিই করেছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, করলে ১৪ সালের নির্বাচনে অংশ নিতো, আপোষের প্রস্তাব মেনে নিতো।

যুবদলের সাবেক সভাপতি বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠান লড়াইয়ে বিএনপির একটি সুনাম অর্জিত হয়েছে। জনগণের সহমর্মিতা সমর্থন আমাদের উপর তৈরি হয়েছে। এখন দুঃখের সাথে বলতে হবে সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়ার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন আমরা দেখতে পারছি সুপরিকল্পিতভাবে, সংবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে করে নীরব বলেন, বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই। বিএনপিকে ক্ষমতায় নিতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গত ১৭ বছর আমরা অত্যাচার নির্যাতনের মধ্যেও সহ্য করেছি। আর কয়েকটা মাস কি সহ্য করতে পারবো না? বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের সংগ্রামটাকে সম্পূর্ণ করতে হবে।

অনুষ্ঠানে হাতিরঝিল থানা এবং ৩৬ নং ওয়ার্ড বিএনপি' সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন