• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নিবন্ধন ফিরে পেল জাগপা


প্রকাশ:  ১৯ মার্চ ২০২৫, ০২:৫২ পি.এম.
শেয়ার করুন 0
নিবন্ধন ফিরে পেল জাগপা

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করেছে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং বিচারপতি ফয়েজ আহমেদ এর দ্বৈত বেঞ্চ। এই রায়ের মাধ্যমে ৩৬ নম্বর নিবন্ধন ফিরে পেল জাগপা। 

উল্লেখ্য জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১৯৮০ সালের ০৬ এপ্রিল শফিউল আলম প্রধান এর নেতৃত্বে যাত্রা শুরু করে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর জাগপা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে। একযুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জাগপার নিবন্ধন বাতিল করে। আজ ১৯ মার্চ ২০২৫ প্রায় ৪ বছর ২ মাস পরে জাগপা নিবন্ধন ফিরে পেলো। 

তাৎক্ষণিক অনুভূতিতে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। দেশ ও জনগণের প্রয়োজনে জাগপার সংগ্রাম চলবে। 

জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে কলমে যেই কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপার রাজনীতি, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী অবস্থান। তাই ভারতীয় “র” এর পরিকল্পনায় এবং ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারতীয় আগ্রাসনমুক্ত বাংলাদেশে সত্যের জয় হয়েছে। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং জাগপা তার রাজনৈতিক অধিকার নিবন্ধন ফিরে পেয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন