• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যানির উদ্যোগে ইফতার


প্রকাশ:  ১৯ মার্চ ২০২৫, ০৯:১৬ পি.এম.
শেয়ার করুন 0
নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যানির উদ্যোগে ইফতার

নেত্রকোনা জেলা প্রতিনিধি 
নেত্রকোনা সদর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানির উদ্যোগে স্থানীয় জনসাধারণের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকালে নেত্রকোনা পুরাতন কালেক্টরেট মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা ২ সদর বারহাট্রা সংসদীয় আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী আরিফা জেসমিন নাহিন।

এছাড়াও বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি নূুরুজ্জামান নূরু, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নন তালুদকার, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান খান রেজভী, এডভোকেট রেজাউল করিম, শামসুল আলম মারুফ প্রমূখ। 

নেত্রকোনা জেলা ওলামা দলের সভাপতি হাফেজ কারী মোঃ মিজবাহ উদ্দীন তালুকদার মাসুদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ ওয়ারেছ উদ্দিন ফারাস।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ