• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নাজমুন মুনিরা ন্যানসি

‘আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে’


প্রকাশ:  ২০ মার্চ ২০২৫, ০১:১০ পি.এম.
শেয়ার করুন 0
নাজমুন মুনিরা ন্যানসি
নাজমুন মুনিরা ন্যানসি

বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। রাজনৈতিক দল বিএনপির সমর্থক হওয়ায় গত ১৬ বছর কোণঠাসা থাকতে হয়েছে তাকে। রাজনৈতিক রোষানলের কারণে স্টেজ শো থেকেও দূরে ছিলেন তিনি।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যানসি বলেছিলেন, ‘এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।’

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই বাড়িটি ভাঙার এক মাস পর সেখানে গিয়ে ছবি তুলেছেন জনপ্রিয় ন্যানসি।

গতকাল বুধবার দিবাগত রাতে সেই ছবি ফেসবুক শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’

অপর একটি পোস্টে এই শিল্পী লিখেছেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’

এর আগেও একাধিকবার আওয়ামী লীগের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ন্যানসি। তারই ধারাবাহিকতায় এবার ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে ছবি তুলতে দেখা গেল এই কণ্ঠশিল্পীকে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া