• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদ

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ


প্রকাশ:  ২১ মার্চ ২০২৫, ০৫:২৮ পি.এম.
শেয়ার করুন 0
কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের বক্তারা বলেন, মানবতার চিহ্নিত দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ শুধু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে।

বক্তারা আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত চলা ১৬ মাসে ইসরায়েল ১৮ হাজারেরও বেশি শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও বেশি নিরপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে। এ ছাড়া ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের এই গণহত্যা মানব ইতিহাসের সব নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে।

এসময় জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রটারি ফকির মাহবুবুল আলম, অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সময় একই দাবিতে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ