• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ ভুয়া: বিএনপি


প্রকাশ:  ২২ মার্চ ২০২৫, ০৪:১৫ পি.এম.
শেয়ার করুন 0
‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ ভুয়া: বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে হঠাৎ গজিয়ে ওঠা সংগঠনকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে এ সংগঠন থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (২২ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি রোববার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। অবৈধ ও ভুয়া সংগঠনটির সকল ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হল। ভুয়া সংগঠনটির সঙ্গে দলের যেসব নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন