• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বিমান থেকে নেমে

শতাধিক গাড়ি নিয়ে ‘শোডাউন’ সারজিসের


প্রকাশ:  ২৫ মার্চ ২০২৫, ১১:০৯ এ.এম.
শেয়ার করুন 0
শতাধিক গাড়ি নিয়ে ‘শোডাউন’ সারজিসের

পঞ্চগড় প্রতিনিধি 

ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত যান বিমানে করে। পরবর্তী ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা গিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। রাজনৈতিক দলে নেতৃত্ব পাওয়ার পর বাড়ির পথে ‘শোডাউন’ দিয়েছেন পঞ্চগড়ের আটোয়ারীর ছেলে সারজিস আলম। গত মাসে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হয়েছেন তিনি। সারজিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন। 

সোমবার(২৪ মার্চ) শতাধিক গাড়ি (কার-মাইক্রোবাস) বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেন। 

সারজিস আলম ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান সকাল সাড়ে ১১টার দিকে। সেখানে কয়েকটি গাড়ি নিয়ে তার ঘনিষ্ঠজনেরা অপেক্ষা করছিলেন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে তিনি দেবীগঞ্জ সদরের ফার্মগেট এলাকায় পৌঁছান। সেখানে জেলার পাঁচ উপজেলা থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে আসা এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ব্যান্ড দলের সদস্যদের সরব উপস্থিতিও সেখানে ছিল। পরে সেখান থেকে তিনি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান। সেখানে একটি পথসভায় বক্তব্য দেন সারজিস।

দেবীগঞ্জ উপজেলা শহর সংলগ্ন করতোয়া নদীর ওপর চতুর্থ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে শতাধিক গাড়িবহরের জন্য পাঁচ হাজার টাকা টোল দেন সারজিস। সেতুর টোল আদায়কারী বলেন, ‘আমাদের বলা হয়েছে ১৩৫টি গাড়ি আছে। সব মিলিয়ে আমাদের পাঁচ হাজার টাকা টোল দিয়েছে।’

একজন মাইক্রোবাস চালক বলেন, ‘গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না। তবে দেড়শ গাড়ির বেশি হতে পারে। আমাদের একেকটি গাড়ি সাত হাজার টাকা করে নির্ধারণ হয়েছে।’

দেবীগঞ্জে পথসভা শেষ করে সারজিস আলম গাড়িবহর নিয়ে বোদা উপজেলার দিকে যান। সেখানে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে একটি পথসভা করে পঞ্চগড় শহরের ওপর দিয়ে তেঁতুলিয়া উপজেলায় চলে যান সারজিস।

ইফতারের আগে গাড়িবহরটি পঞ্চগড় জেলা শহরের ওপর দিয়ে সরাসরি আটোয়ারী উপজেলা শহরে চলে আসে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আটোয়ারী উপজেলা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন গাড়িবহরে অংশ নেওয়া নেতাকর্মীরা।

সারজিস আলমের আগমন উপলক্ষে গত দুদিন ধরে পঞ্চগড় জেলা শহর ছাড়াও অন্য উপজেলাগুলোতে পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে নির্বাচিত হওয়ায় সারজিস আলমকে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া এনসিপির পক্ষ থেকে সারজিস আলম পঞ্চগড়বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন-এমন পোস্টারও দেখা গেছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন