• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

প্রবাসীর স্ত্রীকে নিয়ে ছাত্রদল নেতা উধাও


প্রকাশ:  ২৫ মার্চ ২০২৫, ০৫:০৩ পি.এম.
শেয়ার করুন 0
প্রবাসীর স্ত্রীকে নিয়ে ছাত্রদল নেতা উধাও

বরিশাল প্রতিনিধি 

বরিশালের মুলাদীতে প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে এলাকা ছেড়েছেন এক ছাত্রদল নেতা। উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ইব্রাহীম সিকদারের বিরুদ্ধে পার্শ্ববর্তী গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

রোববার সন্ধ্যায় তিনি ৩ সন্তানের জননীকে নিয়ে যান। এ ঘটনায় সোমবার সকালে ওই প্রবাসীর মেয়ে বাদী হয়ে ইব্রাহীম সিকদারসহ ৪ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন।

ইব্রাহীম সিকদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের রেজাউল সিকদারের ছেলে।

প্রবাসীর মেয়ে মামলায় উল্লেখ করেন, ছাত্রদল নেতা ইব্রাহীম গত বছর ৫ আগস্টের পরে এলাকায় ফেরেন। এরপর থেকে বিভিন্ন সময়ে তিনি প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছাত্রদল নেতার পরিবার ও স্থানীয়দের অবহিত করে তাকে সতর্ক করা হয়। এতে ছাত্রদল নেতার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। রোববার সন্ধ্যায় ইব্রাহীম সিকদার প্রবাসীর বাড়িতে যান এবং তার স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে যান।

প্রবাসীর মেয়ে বলেন, প্রায় ১৯ বছর আগে আমার বাবার সঙ্গে মায়ের বিয়ে হয়। আমার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় টাকাপয়সা ও স্বর্ণালংকার সবকিছু মায়ের কাছেই গচ্ছিত ছিল। রোববার ছাত্রদল নেতা ইব্রাহীম আমাদের ঘর থেকে মায়ের সঙ্গে সাড়ে ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছেন। এ ঘটনায় ইব্রাহীম সিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দীন ঢালী বলেন, ইব্রাহীম সিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, প্রবাসীর মেয়ে ছাত্রদল নেতাসহ ৪ জনের নামে মামলা করে করেছেন। বিষয়টি তদন্ত এবং প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ