• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মির্জা ফখরুল

আমরা কখনও বলিনি ‘আগে নির্বাচন, পরে সংস্কার’


প্রকাশ:  ২ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
আমরা কখনও বলিনি ‘আগে নির্বাচন, পরে সংস্কার’

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘আমরা কখনও বলিনি, ‘আগে নির্বাচন, পরে সংস্কার’’। এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কারের কথা বলছে। দলটি কোনো অবস্থাতেই নির্বাচনের আগে সংস্কার বাদ দেওয়ার পক্ষপাতী নয়।

বুধবার (২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে তার নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনের আগে কোনো ধরনের সংস্কার ছাড়াই ভোট গ্রহণের পক্ষে নয়। ‘আমরা সবসময় বলেছি, নূন্যতম সংস্কার করতে হবে, তবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই সংস্কারের মধ্যে নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার ব্যবস্থার সংস্কারের কথা উল্লেখ রয়েছে। আমাদের উদ্দেশ্য কখনওই ছিল না ‘আগে নির্বাচন, পরে সংস্কার’। বরং আমরা বিশ্বাস করি, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে হলে, এসব মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক সংকট ও অস্থিতিশীলতা চলছে না, বরং গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য হল—বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং ভিন্ন ভিন্ন মতের শ্রদ্ধা। তিনি বলেন, ‘গণতন্ত্রের মূল চরিত্র হলো ভিন্ন মতাবলম্বী দলের সহাবস্থান। জনগণ যাদেরকে ভোট দেবে, তারাই পার্লামেন্ট গঠন করবে এবং সেই পার্লামেন্টে মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে দেশের উন্নয়ন হবে।’

তিনি আরও করেন, ‘গণতন্ত্রই হলো শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনার জন্য। যদি গণতন্ত্র না থাকে, তাহলে দেশের পরিস্থিতি যেমন আওয়ামী লীগের বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে, তেমনটি হতে পারে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন