• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কিশোরগঞ্জ ছাত্রলীগ সভাপতি

চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেলেন না আপন চাচা


প্রকাশ:  ২ এপ্রিল ২০২৫, ১০:৪২ পি.এম.
শেয়ার করুন 0
চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেলেন না আপন চাচা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে চাচার ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভাতিজা সাবেক ছাত্রলীগ সভাপতি ইমরুলের বিরুদ্ধে।  

গত মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নিকলী উপজেলার কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে চাচা হাজী মো. রূপালী বাদি হয়ে গতকাল রাতে নিকলী থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্তরা হলো- নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হাসান (৩৬) তার বড় ভাই যুবলীগ নেতা জহুরুল হক(৩৮) সহ আরও কয়েকজন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়ে পালিয়ে থাকলেও কয়েক দিন যাবত আবারও এলাকায় বেপরোয়া হয়ে ওঠেছে ওই ছাত্রলীগ নেতা কর্মীরা। যাদের বিরুদ্ধে এর আগে বিস্ফোরক আইনে মামলাসহ বিভিন্ন অপকর্মের মামলা রয়েছে থানায়। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে নিকলী উপজেলার কর্শা এলাকায় আলতাব ব্রিক্স এর অফিসে বসে ঠিকাদার থেকে প্রাপ্ত টাকা গণনা করছিলেন হাজী মো. রূপালী। এসময় নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হাসান ও তার বড় ভাই যুবলীগ নেতা জহুরুল হক(৩৮)সহ আরও কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের চাচা হাজী মো. রূপালীকে আহত করে ১২ লাখ টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। 

এ ব্যাপারে, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন জানান,  বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। তবে তার বিরুদ্ধে ইতিপূর্বে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ বিষয়ে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ