• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

খাগড়াছড়িতে বিএনপি-শ্রমিক দলের সংঘর্ষ


প্রকাশ:  ৩ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এ.এম.
শেয়ার করুন 0
খাগড়াছড়িতে বিএনপি-শ্রমিক দলের সংঘর্ষ

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ড পৌর বিএনপির সঙ্গে শ্রমিক দলের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোকতার হোসেন (২৮) আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার (২ মার্চ) রাতে পৌরসভার ১নং ওয়ার্ড কুমিল্লাটিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত মোকতার হোসেন বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার গ্রুপের সঙ্গে পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোক্তার হোসেনের গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেয়ার অভিযোগ তুলে বুধবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া—পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মোকতার হোসেনকে কুপিয়ে জখম করা হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, সামান্য বিষয়ে ভুল বুঝাবুঝির কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষকেই শান্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, রাতে কুমিল্লাটিলা এলাকায় দুগ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেননি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ