• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ভারত থেকে দেশে এসে সন্ত্রাসী গ্রেপ্তার


প্রকাশ:  ৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ভারত থেকে দেশে এসে সন্ত্রাসী গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধিঃ 

ভারত থেকে দেশে এসে সন্ত্রাসী অলি আহমেদ গ্রেপ্তার হয়েছেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তিনি গ্রেপ্তার হন। এর আগে তিনি ভারতে পলাতক ছিলেন।

বুধবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ত্রাসী অলি আহমেদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত লাল চাঁন তালুকদারের ছেলে।

একাধিক সূত্রে জানা গেছে, অলি আহমেদ ২০২৪ সালে কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তবে তার অপরাধ জগতের ইতিহাস আরও পুরোনো। ২০০৮ সালে সাত বছরের শিশু সৈকতকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার অপরাধে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।

পরবর্তীতে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু রহস্যজনকভাবে মাত্র চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। তবে সম্প্রতি ঈদ উপলক্ষে বাংলাদেশে ফেরার পরই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন। যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে  কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, অলি আহমেদ দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চোরাচালানের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?