• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

এএসআই

জিডি করতে ৩ প্যাকেট সিগারেটের দাম নিলেন


প্রকাশ:  ৭ এপ্রিল ২০২৫, ০৫:০২ পি.এম.
শেয়ার করুন 0
জিডি করতে ৩ প্যাকেট সিগারেটের দাম নিলেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দাম নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমানের বিরুদ্ধে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজদিখান থানায় এ ঘটনা ঘটে। থানায় জিডি করতে যাওয়া ওই যুবকের নাম মো. সালমান কবীর।

মো. সালমান কবীর অভিযোগ করে বলেন, আমি শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর জিডি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে তা জানতে চান। আমি জানাই, ঢাকার পল্টন থেকে বাসযোগে আসার সময় পাসপোর্ট হারিয়ে গেছে। উনি বলেন, তাহলে পল্টন চলে যান, এখানে হবে না। পরে জিডিটা করার জন্য তাকে অনুরোধ করি।

তখন তিনি বলেন, দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান। পরে থানার পুকুরের অপর পাশের একটি দোকানে গিয়ে তিন প্যাকেট সিগারেটের দাম ১২০০ টাকা দেই।

সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি কথা না বোঝার বাহানায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে এড়িয়ে যান।থানায় জিডি বা অভিযোগ করতে কোনো টাকা লাগে কিনা জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, থানায় কোনো কাজ করাতে টাকা লাগে না। আমি ছুটিতে আছি। তা না হলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ