• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাঙ্গাবালীতে বিক্ষোভ


প্রকাশ:  ৭ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পি.এম.
শেয়ার করুন 0
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাঙ্গাবালীতে বিক্ষোভ

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

গাজায় ইসরায়েলের পরিকল্পিত বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ মুসলিমদের হত্যাযজ্ঞের প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তৌহিদি জনতা।

সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা সদরের বাহেরচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহেরচর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো চৌরাস্তা এলাকা। ক্ষুব্ধ জনতা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে স্লোগানে বলেন, 'ফিলিস্তিনের রক্ত বৃথা যাবে না, ইসরায়েলি সন্ত্রাসীদের বিচার চাই, স্বাধীন ফিলিস্তিন চাই।'

পথসভায় বক্তারা গাজায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি আল-আকসা পুনরুদ্ধার, গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় এবং মুসলিমদের প্রতি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সবশেষে ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি, শান্তি ও নিরাপত্তা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় মুসল্লি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ