• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার


প্রকাশ:  ৮ এপ্রিল ২০২৫, ১১:২৩ এ.এম.
শেয়ার করুন 0
অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি 

অপহরণ ও ধর্ষণের অভিযোগে পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদল নেতা মো. রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। মো. রুবেল হাওলাদার উপজেলার দৈহারী ইউনিয়ন ছাত্রদল সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার (৭ এপ্রিল) নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব ও সদস্যসচিব মো. জিয়াউল হক সজিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সহসাংঠনিক সম্পাদক মো. রুবেল হাওলাদারকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব বলেন, তার বিরুদ্ধে ‘কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে একাধিক অনলাইনসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং আদালতে অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে।

এই বিষয় নিয়ে উপজেলা বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই মো. রুবেল হাওলাদারের বিষয়টি তদন্ত সাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ