• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মেয়ের উপস্থিতিতে পরিবারের সদস্য লাপাত্তা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান


প্রকাশ:  ১১ এপ্রিল ২০২৫, ১২:০৫ পি.এম.
শেয়ার করুন 0
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

বরগুনা প্রতিনিধিঃ 

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামে প্রেমিক আরিফ মৃধার (২২) বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন মাদরাসা ছাত্রী কিশোরী প্রেমিকা সীমা আক্তার (১৬)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে পশ্চিম চুনাখালী গ্রামের বাসিন্দা সীমা আক্তার প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। ২৪ ঘণ্টার মধ্যে তার বিয়ে সম্পন্ন না হলে সে বিষ পানে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছে। মেয়েটির অবস্থানের পর প্রেমিক আরিফ মৃধা ও তার বাবা-মা পালিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামের হেলাল মৃধা অনার্স পড়ুয়া ছেলে অরিফ মৃধার (২২) সঙ্গে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের মোশারফ মাতুব্বরের মেয়ে মহিষকাটা নেছাড়িয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী সীমা আক্তারের সঙ্গে ২০২২ সালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে আরিফ এবং সীমা বিভিন্ন জায়গায় একত্রে চলাচল করেছে। এবং বিয়ের প্রলোভন দিয়ে অরিফ বিভিন্ন হোটেলে নিয়ে দু'জন শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছে।  এর পর সীমা আরিফকে বিয়ের জন্য চাপ দিলে আরিফ আজ নয় কাল বিয়ে করবে বলে ঘোরাতে থাকে। ৩ এপ্রিল বিয়ের প্রস্ততি নিয়ে আরিফের কথা অনুযায়ী সীমা তাদের বাড়ি চলে আসে। এসময় আরিফের বাবা-মা বিয়েতে রাজী থাকার কথা বলে সীমাকে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। এবং কয়েকদিন অপেক্ষা করতে বলেন। 

কিশোরী প্রেমিকা সীমা আক্তার বলেন, প্রেমিক আরিফ আমার সঙ্গে ৩ বছর ধরে প্রেম করে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গার হোটেলে নিয়ে শারীরিক সম্পর্কেও করেছে। ও যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাকে বিয়ে না করে তাহলে আমি এই বাড়িতেই  বিষ পান করে মারা যাব। এটা আমার শেষ কথা। বয়স হয়নি কীভাবে বিয়ে করবেন এ প্রশ্নে জবাবে সীমা বলেন, কাবিন ছাড়া বিয়ে করব। যখন বয়স হবে তখন কাবিন করে নেব।

প্রেমিক আরিফের মোবাইল নম্বরে একাধিক বার ফেন করেও তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ পাওয়া যায়। অরিফের বাবা হেলাল মৃধা এবং লুৎফা বেগম আত্মগোপনে থাকায় তাদের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

সীমার বাবা মোশারেফ মাতুব্বর বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। মেয়ের যা ভালো লাগে তাই করুক।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ