• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান


প্রকাশ:  ১২ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

বিনোদন ডেস্ক

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন একঝাঁক সংগীতশিল্পী।

নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।  

গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল।

এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন- আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে?

গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ এবং এটি রেকর্ড করা হয়েছে সাউন্ড অব সাইলেন্স স্টুডিওতে। এটি একটি শান্ত কিন্তু গভীর আবেগময় প্রতিবাদী গান।

আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন- আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে, নীরবতা, শব্দ আর রক্ত। এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি।

তিনি আরও বলেন, এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ- নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া