• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলার অভিযোগ


প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পি.এম.
শেয়ার করুন 0
বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি  
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে হামলার অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই যুবদল নেতা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম। নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোনার আটপাড়ায় সকাল থেকেই প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের প্রস্তুতি চলছিল। সকালে বর্ষবরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গিয়ে ব্যানার ছিঁড়ে হামলা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম, কামাল হোসেন তালুকদারসহ যুবদলের কয়েকজন সদস্য। পরে ঘটনার কারণ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়েল সাংমাকে লাঞ্ছিত করা হয়। পরে অনুষ্ঠানটি সাময়িক বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম বলেন, ‘আমরা একটি স্থানে বসেছিলাম। হঠাৎ একজন আমার মেসেঞ্জারে একটি ব্যানার দেয়, যাতে বঙ্গবন্ধুর নাম লেখা ছিল। পরে আমরা মঞ্চে গিয়ে এ বিষয়ে জানতে চাই। এসময় কিছুটা হট্টগোল সৃষ্টি হয়। তখন প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করে যে ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। পরে আমরা প্রশাসনের কাছে ঘটনার জন্য ভুল স্বীকার করেছি।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েল সাংমা বলেন, ‘আমাদের সরকারি অনুষ্ঠান চলছিল। ওই সময় নূর ফরিদ খান ও মোদাচ্ছের হোসেন কাইয়ুমসহ কয়েকজন মঞ্চে ওঠে হামলা করেন। পরে আমাকেও লাঞ্ছিত করেন। বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছি।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ